Home জাতীয় বিচারপতি নাজমুল আহাসান মারা গেছেন

বিচারপতি নাজমুল আহাসান মারা গেছেন

0
369

ঢাকা- আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা গেছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ত ৮ জানুয়ারি নাজমুল আহাসান আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। ৯ জানুয়ারি আইন মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হয়। সে দিনই বিকেলে তার শপথ নেয়ার কথা ছিল, তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় শপথে উপস্থিত হতে পারেননি তিনি।

এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারপতি নাজমুল আহাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here