Home মুক্তমত ‘ভেড়া’ লেখার কারণে শাস্তি পেলাম: তসলিমা নাসরিন

‘ভেড়া’ লেখার কারণে শাস্তি পেলাম: তসলিমা নাসরিন

0
224

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ভেড়া’ শব্দ লেখায় অভিনব শাস্তির মুখে পড়েছেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভারতে বসবাসরত বাংলাদেশি এই লেখিকা নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে তসলিমা নাসরিন লেখেন, ‘ভেড়া শব্দটি লেখার অপরাধে ফেসবুক আমাকে অভিনব শাস্তি দিয়েছে। আমি গ্রুপ আলোচনায় অংশ নিতে পারবো না এবং আমার পোস্ট নিউজফিডের তলায় ২৮ দিনের জন্য নামিয়ে দেওয়া হবে, যেন বেশি লোক দেখতে না পায়। ভাবছি, এরপর থেকে ভেড়া লেখার দরকার হলে চড়ুইপাখি লিখবো, তাহলেই সমস্যা হবে না।’

এর আগে গত ১৮ জানুয়ারি ফেসবুকে তসলিমা নাসরিনকে মৃত দেখানো হয়, যা নিয়ে বেজায় চটে যান এ লেখিকা। ফেসবুকের ওপর ক্ষোভ জানিয়ে টুইট করেছিলেন তসলিমা।

যদিও পরে ফেসবুক থেকে রিমেম্বারিং লেখাটা তুলে নেয় ফেসবুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here