শ্বশুরের জানাজার আগে যা বললেন নায়ক রিয়াজ

ফেসবুক লাইভে এসে আ ত্মহ ত্যা করা ব্যবসায়ী আবু মহসিন খানের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর ধানমন্ডি ৭ নম্বরের বায়তুল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফেসবুকে লাইভে এসে নিজের মাথায় গু.লি করে আ.ত্মহ.ত্যা করেন আবু মহসিন খান।

ব্যবসায়ী আবু মহসিন খান চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। জানাজার আগে নায়ক রিয়াজ উপস্থিত জনসমাগমের কাছে তার শ্বশুরের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন, তিনি জীবদ্দশায় অনেক ভালো কাজ করে গেছেন। নিজ এলাকায় মসজিদ, মাদরাসা গঠনে কাজ করেছিলেন। আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন।

ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় ৫/এ নম্বর ফ্ল্যাটে থাকতেন ব্যবসায়ী আবু মহসিন খান। সেখানেই নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গু.লি করে আ.ত্মহ.ত্যা করেন তিনি।

আ.ত্মহ.ত্যার আগে আবু মহসিন খান ব্যক্তিগত জীবনের নানা হতাশার কথা তুলে ধরেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় রিয়াজ বাদি হয়ে ধানমন্ডি থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মহসিন খানের লাইসেন্স করা পিস্তল জব্দ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *