রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: শাহজাদপুরে প্রতিষ্ঠিত সপ্তবর্ণ মডেল স্কুলটি আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছাত্র ছাত্রী, অভিভাবক এবং সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে করোনাকালীন দুর্যোগের মধ্যেও ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তাদের ছাত্র ছাত্রীদের ভাল ফলাফল এবং বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া তার অন্যতম আলোকিত দিক।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিদ্যালয়ের ৪র্থ তলায় কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন’ শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক মো: শফিকুজ্জামান শফি, প্রেস ক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাপ্তাহিক শাহজাদপুর বার্তার সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, স্বাগর বসাক, এম এ জাফর লিটন, ফরিদ আহমেদ চঞ্চল, রাজিব আহমেদ রাসেল, মাসুদ মোশাররফ, আব্দুল্লাহ আল মাহমুদ, তাহছিন নূরী খোকন, মিঠুন কুমার, ফারুক হাসান কাহার, মাহফুজুর রহমান মিলন, নুপুর কুমার, সেলিম তালুকদার, সাহেব আলী, মির্জা হুমায়ুন সহ শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে শ্যামল কুমারের সঞ্চালনায় বিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালক মোক্তারুজ্জামান চৌধুরী এবং মঈন উদ্দীন। এসময় পরিচালকদের মাঝে আরও উপস্থিত ছিলেন, মো: হারুন অর রশিদ, মো: তছলিম উদ্দিন, লিপি বেগম প্রমূখ।
এসময় তারা বলেন, ২০২১ সালের এস এস সি পরীক্ষায় তাদের বিদ্যালয় থেকে ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে শতভাগ পাশ সহ ১০০ জন জিপিএ ৫ পেয়েছে এবং তাদের কয়কজন নটরডেম, সেন্ট যোসেফ, হলিক্রস সহ বাংলাদেশের খ্যাতনামা কলেজে অধ্যয়নের সুযোগ করে নিয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা বিমল কুন্ডু, আতাউর রহমান পিন্টু, ওমর ফারুক, মণিরামপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মাসুদ হাসান খান, বিশিষ্ট পরিবহন ব্যাবসায়ী ইমরান খান, অরুপ আহমেদ প্রমূখ।
প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীর পড়ালেখার পাশাপাশি তাদের মনো সামাজিক বিকাশেও সপ্তবর্ণের রয়েছে নানামুখী কার্যক্রম। শিক্ষাকে বাণিজ্যিকীকরন না করে সেবামূখী করার লক্ষ্য নিয়েই এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পরিচালক মঈন উদ্দিন।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সম্মানে সপ্তবর্ণ স্কুল কর্তৃপক্ষ নৈশ ভোজের আয়োজন করে।
