Home বিনোদন মুনমুন বললেন, ‘এফডিসিকে আপন ভাবাটাই ভুল ছিল’

মুনমুন বললেন, ‘এফডিসিকে আপন ভাবাটাই ভুল ছিল’

0
217

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে নিয়ে আলোচনায় অভিনেত্রী মুনমুন। ভোটের দিন তাঁর ও বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খানের একটি ভিডিও নিয়ে বিতর্ক সৃষ্টি হয়ে।

সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ আক্তার ও তাঁর সমর্থকেরা দাবি করেছেন, সেই ভিডিওতে জায়েদ খান মুনমুনকে টাকা দিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মুনমুন ও জায়েদ খান। সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

এবার বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে মুমমুন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমরা চলচ্চিত্রের শিল্পীরা আজ এত নিচে নেমে গিয়েছি যে কাঞ্চন ভাইয়ার মাস্ক গিফট পেয়ে তাঁকে জিতিয়েছি, জায়েদ খানের টাকা ঘুষ খেয়ে তাঁকে জিতিয়েছি আর নিপুণ কিছু দেয়নি বলে তাঁকে হারিয়ে দিয়েছি? আহা রে সিনেমা! সেদিন এফডিসিকে আপন ভাবাটাই ভুল ছিল, বুঝিনি যে সে এখন ক্ষমতাশীলদের দখলে।’

এর আগে সোমবার সন্ধ্যার পর জায়েদ খানের সঙ্গে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন মুনমুন। সেখানে তিনি জায়েদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে দেন।

জানান, নির্বাচনের দিন জায়েদ খানের সঙ্গে কুশল বিনিময়ের সময় ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকার নোট নয়, নিজের ব্যবহৃত কালো মাস্কটি রেখেছিলেন তিনি। আর জায়েদ তাকে টাকা নয়, তাদের প্যানেল পরিচিতির লিফলেট দিয়েছেন বলে জানান তিনি।

এসময় তিনি ইউটিউবারদেরও সমালোচনা করেন। মুনমুন বলেন, ইউটিউবাররা কয়টা টাকা কামানোর জন্য আমাদের মতো শিল্পীদের সম্মান এক রাতের মধ্যে শেষ করে দিচ্ছে। আমি এটার বিরুদ্ধে দাঁড়াতে চাই। আর এসব ইউটিউবারদের এ রকম মিথ্যাচার নিপুণের মতো শিল্পীরা কেন বিশ্বাস করবেন, কেন সমর্থন করবেন?

নিপুণের প্রতি ক্ষোভ প্রকাশ করে মুনমুন বলেন, জায়েদ কখনোই কোনো শিল্পীর বিরুদ্ধে আঙুল তুলে নাই। বিপদে আপদে সবসময় শিল্পীদের পাশে ছিল। সে আমাদের নেতা হবে না কেন? যে নিপুণ আমার ওপর আজকে আঙুল তুললেন, তুমি আমাদের নেত্রী হতে চাইছ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here