শ্রীমঙ্গলে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিজয় পাল নামে একজন নিহত হয়েছেন। তিনি সিএনজি চালক ছিলেন।

 

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের মেরিগোল্ড পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় পালের বাড়ি ভিমসী গ্রামে। তিনি অজিত পালের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আলমগীর।

 

তিনি জানান, শুক্রবার রাতে কালাপুর ইউনিয়নের মেরিগোল্ড পেট্রল পাম্পের সামনে সিএনজি ও কারের মুখোমোখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *