রংপুরে ব্যবসায়ী জুয়েল হত্যা মামলায় এক আসামীর ফাঁসি অন্যজনের যাবজ্জীবন

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর নগরীর মেকুড়া এলাকায় বালু ব্যবসায়ী জুয়েলকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামী সাগরকে মৃত্যুদন্ড এবং অপর আসামী সাকিলের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক তারিখ হোসেন এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানা গেছে ২০১৮ সালের ২৬ এপ্রিল রংপুর নগরীর মেট্রোপলিটান মাহিগজ্ঞ থানার মেকুড়া এলাকায় বালু ব্যবসায়ী জুয়েল বালু নিজের ট্রাকটরে উত্তোলন করতে যাবার সময় আসামীরা তাকে তুলে নিয়ে গিয়ে জুয়েলকে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে নিয়ে গিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে লাশ মাটি খুড়ে মাথা ও শরীরের একাংশ মাটিতে পুতে রেখে চলে যায়।

এ ঘটনায় নিহত জুয়েলের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মাহিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৫ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য ও জেলা গ্রহন শেষে আসামী মেহেদী হাসান সাগরকে মৃত্যুদন্ড এবং আসামী সাকিলকে যাবজ্জূীবনর কারাদন্ডের আদেশ প্রদান করেন। বাকী আসামীদের খালাস প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান আমরা ন্যায্য বিচার পেয়েছি এ জন্য রাষ্ট্রপক্ষ সন্তোষ্টি প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *