Home বিনোদন জয় হলো শাওন-চঞ্চলের, সরলপুর ব্যান্ডের কপিরাইট বাতিল

জয় হলো শাওন-চঞ্চলের, সরলপুর ব্যান্ডের কপিরাইট বাতিল

0
306

‘সর্বত মঙ্গল রাঁধে’ গানের ৮০ শতাংশই চুরি করা। তারপরও নিজেদের নামে কপিরাইট নেয় সরলপুর ব্যান্ড। তাদের এই কাজকে আর সরলভাবে দেখতে চাইলেন না কপিরাইট বোর্ড। বাতিল করলেন স্বত্ব। জানালেন, এটি পুরোপুরি অনৈতিক কর্মকাণ্ড।

২ বছর আগে শাওন ও চঞ্চলের গাওয়া সর্বত মঙ্গল রাধে গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। তখন গানটির কপিরাইট দাবি করে সরলপুর ব্যান্ড। বিতর্কের মুখে শাওন চঞ্চলের গাওয়া গানটি সরিয়ে নেয়া হয় ইন্টারনেট থেকে।

আইনী প্রক্রিয়ায় গিয়ে দেখা যায় গানটির কপিরাইট নিজেদের নামে নিয়েছে সরলপুর। এই গান ময়মনসিংহ গীতিকার উল্লেখ করে সরলপুরের কপিরাইট বাতিল চায় আইপিডিসি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শুনানি শেষে সরলপুরের কপিরাইট বাতিল করে দেয় ৫ সদস্যের বোর্ড।

কপি রাইট অফিস বলছে, অনৈতিকভাবে কপিরাইট নিয়েছিলো সরলপুর। গানটি ১২টি লাইন পুরোটাই চুরি করা।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান, গানটি আবহমান কাল থেকে চলে আসা লোকগান থেকে কিছুটা রূপান্তর করে, কিছু শব্দ পরিমার্জন করে এ গানটা তারা রচনা করেছে, তবে এটা তাদের মৌলিক গান নয়।

ভবিষ্যতে কেউ সরলপুরের এমন গরলকাজের জন্য প্রতিকার চাইলে অন্তত ৬ মাসের সাজার বিধান রয়েছে আইনে। আপাতত হাইকোর্টে আপিল করা যাবে এ রায়ের বিরুদ্ধে।

তবে কালো যমুনার জলে আপাতত নিজেদের স্বত্বটুকু হারালো সরলপুর ব্যান্ড। দেশের বাইরে থাকায় এ বিষয়ে সরলপুরের মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here