শেরপুরে মিথ্যা মা’মলা থেকে খালাস পেলেন ৫ সাংবাদিক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চিহ্নিত চাঁদাবাজ জিয়াউর হক জিয়ার দায়েরকৃত মিথ্যা হয়রা’নিমূলক মা’মলা থেকে বেকসুর খালাস পেলেন প্রবীন সাংবাদিক আমিরুজ্জামান লেবু ও দুদু মল্লিকসহ ৫ জন।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ (সংশোধিত/১৩) এর ৫৭ ধারা মা’মলায় সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ আস সামছুল ফজলুল হোসেন (জেলা ও দায়রা জজ) ওই মামলা থেকে প্রবীন সাংবাদিক আমিরুজ্জামান লেবু ও মোহাম্মদ দুদু মল্লিক ৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন ।

 

উল্লেখ, “অবকাশ বিডি ডট কম”- এ “শেরপুর জেলা সদর্প চলছে চাঁদাবাজি, কে এই জিয়া” শিরোনামে চাঁদাবাজ জিয়াউর হক জিয়ার কুক’র্মের সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদকে কেন্দ্র করে ২০১৬ সালের ২৩ নভেম্বর শেরপুর আদালতে ওই সংবাদের সংশ্লিষ্টদের হয়রানি করার উদ্দেশ্যে তাদের জড়িয়ে জিয়া একটি মা’মলা দায়ের করেন।

 

এ ব্যাপারে অবকাশ বিডি ডট কম এর সম্পাদক সাংবাদিক টিটু জানান, ঝিনাইগাতী থানা কর্তৃপক্ষ মা’মলাটি ভালো করে তদন্ত না করেই মিথ্যা চার্জশিট আদালতে প্রেরণ করেন। পরবর্তীতে ওই মা’মলার বাদি কয়েকটি মামলার ঘানি টেনে জেলও খেটেছেন এবং এক পত্রিকার পরিচয় দিয়ে আসছিলেন। ওই পত্রিকা থেকেও তাকে চাঁদাবাজির কারণ দেখিয়ে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

 

গত ২০১৮ সালের ৩০ জানুয়ারী তারিখে মা’মলার চার্জশিট হলেও কোন প্রমাণাদি ও আলামত আদালতে উপস্থাপন করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এতে বিজ্ঞ আদালত ৫ সাংবাদিককে অব্যাহতি দিয়ে খালাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *