গোপালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গোপালপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৭৩ জন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চেক ও শিক্ষা উপকরণ হাতে তুলে দেন মাননীয় এমপি ছোট মনির।

গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (২৪ জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলা হলরুমে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ঝাওয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলা অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও উপকারভোগী ছাত্র-ছাত্রীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *