Home বিনোদন কনোনা আক্রান্ত হলেন জনপ্রিয় নায়িকা শাবনাজ

কনোনা আক্রান্ত হলেন জনপ্রিয় নায়িকা শাবনাজ

0
120

নব্বই দশকের বাংলা সিনেমার আলোচিত মুখ ও দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্বামী চিত্রনায়ক নাঈম এ খবরটি সামাজিক যোগাযোগ গণমাধ্যম (ফেসবুক-এ) নিশ্চিত করেছেন। তাদের উভয়ের নাম দিয়ে ফেসবুক পেজে এ খবরটি জানিয়ে দেওয়া হয়।

নাঈম ফেসবুকে লেখেন, ‘শাবনাজ করোনায় আক্রান্ত। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। শাবনাজ এখন বাসায় সবার থেকে আলাদা আছে।’

নাঈম লেখেন, ‘গতকালকে শাবনাজের জ্বর ছিল। তাই তখনই পরীক্ষা করে দেখি কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে।

এছাড়াও আপনাদের সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ শাবনাজকে সুস্থতা দান করুন। আমিন।’

প্রসঙ্গত প্রকাশ, ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ের পর সিনেমা ছেড়ে সংসার জীবনে মনোযোগ দেন এ যুগল। এখন তাদের বেশিরভাগ সময় কাটে টাঙ্গাইলে নাঈমের গ্রামের বাড়িতে।

বড় পর্দায় নাঈম-শাবনাজের যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে। এহতেশামের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ছিল ‘চাঁদনী’। এরপর ওই সময়ে জনপ্রিয় জুটি হয়ে ওঠেন নাঈম-শাবনাজ। একের পর এক সিনেমা উপহার দিয়েছিলেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here