Home বিনোদন এফডিসিতে কান্নায় ভেঙে পড়লেন নায়ক রিয়াজ, কাঁদলেন অন্যরাও

এফডিসিতে কান্নায় ভেঙে পড়লেন নায়ক রিয়াজ, কাঁদলেন অন্যরাও

0
287

বিনোদন ডেস্ক- আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে লড়ছে দুটি প্যানেল ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান। এরইমধ্যে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ঝিমিয়ে পড়া এফডিসিতে। প্রতিদিনই দুই প্যানেলের প্রাথী, ভোটার, সাংবাদিকরা সেখানে যাচ্ছেন। চলছে নানা প্রচারণা।

আজ সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন ভোটারের কয়েকজনের সঙ্গে সেখানে দেখা হয় নায়ক রিয়াজের। যিনি এবারের নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন। দেখা যায় রিয়াজকে ঘিরে বেশ বড়সড় জটলা বেঁধে আছেন তারা। এ সময় ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পী রিয়াজকে জড়িয়ে ধরে কাঁদছেন!

তখন সেই বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবারের নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজও। হাউমাউ করে কাঁদতে কাঁদতে জনপ্রিয় এ নায়ক তখন বলতে থাকেন, ‘ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে।’

এ সময় ভোটাধিকার হারানো প্রায় ৫০ জন শিল্পী রিয়াজের সঙ্গে চিৎকার করে কান্না শুরু করেন।

রিয়াজ বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনী গান করেছি। এই গানটি যখন বাজছিল, তখন ৭০ বছরের বেশি বয়সী একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন। আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সেজন্য কান্না থামাতে পারিনি।’

ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়ক রিয়াজ। সাথে বিপরীতে লড়ছেন ডিপজল ও রুবেল।

২৮ জানুয়ারি এফডিসিতে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে গত দুইবারের জয়ী প্যানেল মিশা-জায়েদের বিরুদ্ধে লড়বেন ইলিয়াস কাঞ্চন-নিপুন এর প্যানেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here