Home আলোচিত পরীমণিকে নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন অরণ্য আনোয়ার

পরীমণিকে নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন অরণ্য আনোয়ার

0
313

বিনোদন ডেস্ক- মা হওয়ার ঘোষণা দেয়ার পর থেকে বেশ কিছুদিন পরিচালক অরণ্য আনোয়ারের ফোন ধরছিলেন না পরীমনি। ওদিকে পরীমনিকে নিয়ে সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিতে হচ্ছিল অরণ্য আনোয়ারকে।

পরীমনির মা হওয়ার খবর প্রকাশের পর অরণ্য আনোয়ারের জানা জরুরি হয়ে যায় যে পরীমনি শুটিং করতে পারবেন কি না। সেই প্রশ্নের উত্তর কয়েক দিন ঝুলিয়ে রেখেছিলেন পরীমনি।

সম্প্রতি পরীমনি ও অরণ্য আনোয়ারের যোগাযোগ হয়েছে এবং পরিচালকের আশঙ্কা দূর করেছেন অভিনেত্রী। পরীমনি শুটিংয়ে ফিরবেন বলে নিশ্চিত করেছেন পরিচালককে।

অরণ্য আনোয়ার বলেন, ‘আমাদের শুটিং শুরু হচ্ছে ২০ জানুয়ারি থেকে। ঢাকা থেকে অনেক দূরে হবে শুটিং। পরীমনি ২০ তারিখের পরে শুটিংয়ে অংশ নেবেন।’

‘মা’ নামের সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী পরীমনি। বাস্তব জীবনেও মা হতে যাচ্ছেন তিনি।

পরিচালক জানান, সিনেমার গল্পেও মা হবেন পরীমণি! সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। আর সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে সম্প্রতি তৈরি হয়েছে গান। মূলত এই গানটির মধ্য দিয়েই সিনেমার গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যা জে ডি।

যুদ্ধকালীন একজন মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘মা’। প্রথম লটে গত ২৯ অক্টোবর থেকে ঢাকার অদূরে গাজীপুরের কাপাশিয়াতে শুরু হয় ‘মা’ ছবির শুটিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here