Home দেশের খবর নিরাপদ সড়ক দিবসে শ্রীমঙ্গলে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

নিরাপদ সড়ক দিবসে শ্রীমঙ্গলে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

0
110

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) শ্রীমঙ্গলে জাতীয় সড়ক দিবসে আলোচনা সভা ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল আবাসিক অফিসার ডা. মোহাম্মদ আবু নাহিদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ম্যানাজার মো. আজিজুল হক রাজন, ট্রাফিক পুলিশ পরিদর্শক টি.আই মো. আবু সাঈদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তাদন্ত) সোহেল রানা, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।

 

এছাড়া অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, ও পরিবহন চালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখায় ১০ জনকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here