নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে ২৫ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বাইসাইকেল।
স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের যৌথ উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্রীদেরকে এই উপহার দেয়া হয়।
ওই ছাত্রীদের মধ্যে অনেকেই বাল্যবিবাহ, নারী ও শিশু নি’র্যা’তনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধের কাজে জড়িত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজ মাঠে দুরত্ব বজায় রেখে নান্দাইল পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদ্যালয়ের ২৫ জন ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আনোয়রুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, অধ্যক্ষ নাজিম উদ্দীন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ময়মনসিংহের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত নাফাক প্রমুখ।
