Home দেশের খবর ৯৫ ও ৮০ বছরের বর-কনেকে দেখতে মানুষের ভিড়

৯৫ ও ৮০ বছরের বর-কনেকে দেখতে মানুষের ভিড়

0
124

নজর২৪, নাটোর- ৯৫ বছর বয়সী বরের সাথে ধুমধাম করে ৮০ বছরের কনের বিয়ে দিলেন এলাকাবাসী। বুধবার রাতে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে এই বিয়ে হয়েছে। বরের নাম আহাদ আলী মণ্ডল ওরফে আদি। কনের নাম অমেলা বেগম।

 

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ওই নবদম্পতিকে দেখতে বরের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

 

দিঘাপতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন আলী সরদার জানান, ডাঙ্গাপাড়া গ্রামে ৯৫ বছর বয়সী আহাদ আলী মন্ডল ওরফে আদির স্ত্রী তিন বছর আগে মারা যান। আদি চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন তিনি। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

অন্যদিকে, আমেনা বেগমের স্বামী আট বছর আগে মারা যান। দুই মেয়ে ও নাতি নাতনি থাকলেও তিনিও ছিলেন নিঃসঙ্গ। তাই উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়।

 

সুমন আলী সরদার বলেন, পরিবারের সম্মতিতে ডাঙ্গাপাড়া গ্রামের ৮০ বছরের আমেনা বেগমকে গতকাল বুধবার রাতে ৫০ হাজার ৬৫০ টাকা দেন মহর ধার্য করে আহাদ আলী মন্ডল বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here