ভক্তদের কথা রাখলেন হিরো আলম, দিলেন নতুন চমক

বিনোদন ডেস্ক- আলোচনা-সমালোচনা তোয়াক্কা না করে একের পর এক নতুন গান নিয়ে আসছেন হিরো আলম। বাংলা, ইংরেজি, হিন্দি ও চাইনিজ, আরবি ভাষার পর এবার তুর্কি ভাষায় গান গাইলেন তিনি।

সম্প্রতি তিনি তুরস্কের বিখ্যাত ‘আইসক্রিম’ গানটি বাংলায় গেয়েছেন। এটি প্রকাশও হয়েছে তার চ্যানেলে।

হিরো আলম বলেন, ‘অনেক দিন ধরে দর্শক অনুরোধ করছেন। তারা আমার কণ্ঠে তুর্কি গানটা শুনতে চান। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। যে যাই বলুক তাতে আমার কিছু যা আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি।’

তিনি বলেন, ‘আজ বুধবার দুপুরে গানটির ভিডিও প্রকাশ পাবে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল হিরো আলমে। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি আরবি গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *