Home দেশের খবর চট্টগ্রাম হাসপাতালের ডোবায় পড়ে প্রাণ গেল রোগীর

হাসপাতালের ডোবায় পড়ে প্রাণ গেল রোগীর

0
145

নোয়াখালী প্রতিনিধি: ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম পলাশ (৪০) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। এর আগে হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ হন ওই রোগী।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল সংলগ্ন একটি ডোবা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজন আশরাফ হোসেন রবেন্স জানান, পলাশ গত মঙ্গলবার সকালে স্ট্রোক করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যার পরে তাকে হাসপাতালে রেখে তার স্ত্রী একটি ওষুধ আনতে যায়। ফিরে এসে তার স্ত্রী তার কোন খোঁজ পায়নি। আজ দুপুরের দিকে সে তার স্বামীর মরদেহ হাসপাতাল সংলগ্ন একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে বলে জানতে পারে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here