ভোট বর্জনের ঘোষণা বিএনপি প্রার্থীর, আন্দোলনের হুঁশি;য়ারি

নজর২৪, নওগাঁ- নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী মকলেছুর রহমান। মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

 

মকলেছুর অ’ভিযোগ করে বলেন, বিএনপির পোলিং এজেন্টদের সকাল থেকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। বিষয়টি উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তাকে অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেননি। প্রশাসনের সহায়তায় এই প্রহসন নির্বাচন করা হচ্ছে। এই ভোট আমরা মানি না।

 

তিনি বলেন, আমাদের দাবি নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তা না হলে নেতাকর্মীদের নিয়ে আন্দো’লন সংগ্রা’ম করতে বাধ্য হবো।

 

এ সময় নওগাঁ জেলা বিএনপির সদস্য ডা. একরামুল বারী টিপু, মনোজিত কুমার সরকার, মান্দা উপজেলা যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মকুল, সদস্য অধ্যক্ষ আব্দুল মতিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ৬ জুলাই এ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরদার জসিম উদ্দিন করোনায় মারা যান। এরপর তার পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

 

মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের ১০৮টি ভোটকেন্দ্রে এ উপনির্বাচনে আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যেখানে মোট ভোটার তিন লাখ ৯৭৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *