Home বিনোদন এবার একসঙ্গে করোনায় আক্রান্ত দেব-রুক্মিনী

এবার একসঙ্গে করোনায় আক্রান্ত দেব-রুক্মিনী

0
229

বিনোদন ডেস্ক- একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা দেব ও তার বান্ধবী অভিনেত্রী রুক্মিনী। দু’জনই এখন হোম আইসোলেশনে রয়েছেন।

খবরে বলা হয়, বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় করোনা পরীক্ষা করার খবর জানিয়েছিলেন দেব। বিকালে রিপোর্ট আসে দেবের করোনা পজিটিভি। একই দিন বিকালেই দেবের বান্ধবী অভিনেত্রী রুক্মিনী মৈত্রও জানান তার করোনায় আক্রান্ত হওয়ার খবর।

দেব তার পোস্টে লেখেন, ‘আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমার করোনা পজিটিভ কোনও উপসর্গ ছাড়াই। আপাতত হোম আইসোলেশনে আছি।’

রুক্মিনী মৈত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই আমার করোনাপজিটিভ এসেছে। আপাতত আমি বাড়িতেই আছি আমার পারিবারিক ডাক্তারের তত্ত্বাবধানে। এটা একটা খুব কঠিন সময়। তাই মনে জোর রাখুন আর অবশ্যই মাস্ক পরুন। আশা করছি খুব জলদি সুস্থ হয়ে উঠব।’

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেতা মিমি চক্রবর্তী। যদিও মিমির দাবি, তিনি গত কয়েকদিনে বাড়ির বাইরে পা রাখেননি।

মিমি সোশ্যাল মিডিয়ায় জানান, ‘আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমি গত কয়েকদিনে বাড়ির বাইরে পা রাখিনি নাকি বাইরের কোনো মানুষের সঙ্গে দেখা করেছি। এটা সত্যি আমায় খুব খারাপভাবে ধরেছে।’

এর আগে মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন রাজ-শুভশ্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here