নজর২৪ ডেস্ক- সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নি’র্যাতনের ফলে রায়হান আহমদ (৩৪)-এর মৃ’ত্যুর ঘটনায় বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতারের গুঞ্জণ উঠেছে। কয়েকটি টিভি চ্যানেলে খবরটি সম্প্রচারিত হলেও তথ্যটি এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র।
এ বিষয়ে পিবিআই সিলেটের এসপি খালেকুজ্জামান জানান, আকবর গ্রে’ফতারের বিষয় তিনি কিছু জানেন না। তার কাছে এরকম কোনো তথ্য নেই।
তবে বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবরটি তিনিও জানতে পেরেছেন বলে জানালেন এসপি খালেকুজ্জামান।
রায়হান হ;ত্যা মা’মলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (পিবিআই) মুহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহি’নীর কোনো সংস্থা আকবরকে গ্রে’ফতার করলে তদন্ত কর্মকর্তা হিসেবে বিষয়টি তিনি জানার কথা। কিন্তু তিনি এখন (মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা) পর্যন্ত আকবর গ্রে’ফতারের বিষয়ে কিছু জানেন না।
এরআগে এই মা’মলায় সাময়িক বহিষ্কৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রে’প্তার করে পিবিআই। দুপুরে তাকে পুলিশ লাইন্সে সুংযুক্ত থাকা অবস্থায় গ্রে’প্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের এসপি খালেদুজ্জামানে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রায়হান হ’ত্যার ঘটনার দিন রাতে ফাঁড়িতে দায়িত্বরত ৩ পুলিশ কনস্টেবল শামিম, সাইদুল ও দেলোয়ার ১৬৪ ধারায় আদালতে সা’ক্ষী দিয়েছেন।
