Home দেশের খবর চট্টগ্রাম ভোট কেন্দ্রের পাশে থেকে আগ্নেয়ান্ত্রসহ যুবক আটক

ভোট কেন্দ্রের পাশে থেকে আগ্নেয়ান্ত্রসহ যুবক আটক

0
112

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার ৩নং চাষীরহাট থেকে একটি দেশীয় তৈরী এলজিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত মো.রবিন (২৮) সোনাইমড়ী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বানুয়াই গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে উপজেলা ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আজ পঞ্চম ধাপে সোনাইমুড়ী উপজেলার ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছিল। এ সময় ভোট কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশে মোটর সাইকেল আরোহী রবিনকে তল্লাশি করে পুলিশ। একপর্যায়ে মোটরসাইকেল আরোহী রবিন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এক যুবককে অস্ত্রসহ আটকরে বিষয়টি নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here