Home দেশের খবর ঢাকা গোপালপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
147

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের উদ্যােগে বর্ণাঢ্য র‍্যালী, দোয়া-মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।

(৪ জানুয়ারী) মঙ্গলবার সকালে গোপালপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, চিরঞ্জীব মুজিব, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী গোপালপুর কলেজ হইতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে র‍্যালীটি শেষ হয়, এবং সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক সভাপতিত্বে এর নেতৃত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি ছোট মনির এর বড় বোন নুসরাত জাহান লাখি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম তালুকদার আরিফ, আরো উপস্থিত ছিলেন মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here