মধ্যরাতে সিনেমার পোস্টার লাগাচ্ছেন নায়িকা পূজা

বিনোদন ডেস্ক- সোমবার রাতের ঘটনা। রাজধানীর একটি ভবনের দেয়ালে ‘শান’ ছবির পোস্টার লাগাচ্ছেন একজন। চেহারা দেখতেই চমকে ওঠার পালা। আরে, এ যে স্বয়ং ছবির নায়িকা পূজা চেরি। । পরেই দেখা গেল, শুধু পূজা নন, আছেন নায়ক সিয়াম আহমেদও।

৭ জানুয়ারি ছবি মুক্তি পাচ্ছে। তাই পোস্টার লাগাতে ছবির দলের সঙ্গে এবার রাস্তায় নামলেন ছবির নায়ক-নায়িকা ও প্রযোজক। ‘টান’ ছবির শুটিংয়ে পুরান ঢাকায় ছিলেন ‘শান’ ছবির নায়ক সিয়াম।

রাত ১২টার দিকে ‘টান’ ছবির পরিচালক রায়হান রাফিসহ সিয়াম ওই ছবির দলে যোগ দেন। এক হাতে ব্রাশ অন্য হাতে ডিব্বা ভর্তি আঠা নিয়ে বিএফডিসির সামনের রাস্তায় নেমে পড়লেন সিয়াম। বিএফডিসির ভেতরে ও বাইরের রাস্তার বিভিন্ন ভবনের দেয়ালে দিবাগত রাত দেড়টা পর্যন্ত সিনেমার পোস্টার লাগালেন তারা।

সিয়াম বলেন, শানের মাধ্যমে অভিনয়জীবনে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছি। কতটা পরিশ্রম করে ছবিটি করেছি তা এটি দেখলেই বুঝতে পারবেন। ভালো লাগছে নতুন বছরটা দারুণ একটা ছবি মাধ্যমে শুরু হচ্ছে। সারাদিন শুটিং করার পর রাতে সবাই মিলে পোস্টার লাগাচ্ছি। আশা করি দর্শকরা সিনেমা হলে ছবিটি দেখতে আসবেন।’

পূজা বলেন, রাত দেড়টা পর্যন্ত শানের পোস্টা লাগিয়েছি। ছবিটি নিয়ে আমাদের সবারই বাড়তি প্রত্যাশা কাজ করছে। ছবিটির নির্মাণ, গল্প সব কিছুই দর্শকদের হলে টানবে বলে আমার বিশ্বাস।’

সিয়াম পূজা ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনী সাজিয়েছেন আজাদ খান। ছবিটির ক্রিয়েটিভ প্রধানও তিনি। আজাদ খান বলেন, ‘শান’ এর মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম, সেই ভাবনাকেও হার মানিয়েছে। নতুন বছরে ‘শান’ মুক্তির মাধ্যমে বাংলাদেশের ছবির শুভ সূচনা শুরু হবে।’

ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *