Home দেশের খবর ঢাকা হেফাজতে ইসলাম আমার নামে অপপ্রচার চালাচ্ছে: আইভী

হেফাজতে ইসলাম আমার নামে অপপ্রচার চালাচ্ছে: আইভী

0
117

নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেছেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তার বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালাচ্ছে।

 

তিনি বলেন, ‘আমি জয় বাংলা স্লোগান দেই বলে অনেকেই আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাকে কাফির বলে অভিহিত করছে। আমি নাকি মসজিদ ভেঙেছি, মন্দিরের জায়গা দখল করেছি। আজ পর্যন্ত কেউ এমন কথা প্রমাণ করতে পারবে না। আমি নারায়ণগঞ্জে নতুন সাতটি মসজিদ করেছি। হেফাজত আমার নামে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে।’

 

রোববার (০২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও প্রচারকালে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ‘সিটি করপোরেশনে আমি ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। তবু আমার বিরুদ্ধেই বেশি অভিযোগ। আমি নারী বলেই এটা হচ্ছে। অথচ আমি কখনোই কারও বিরুদ্ধে অভিযোগ করি না।’

 

আইভী বলেন, ‘প্রতিপক্ষ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু আমি বলছি, ১৬ জানুয়ারির নির্বাচনে সুষ্ঠু ভোট হবে, নিরপেক্ষ ভোট হবে। সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে। ভোটে যে বিজয়ী হবে, সে-ই মেয়রের দায়িত্বভার গ্রহণ করবে।’

 

বিএনপি নেতা ও নাসিক নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নানা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,‘ভোটারদের সমর্থন আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ, ১৬ জানুয়ারির নির্বাচনে নৌকা বড় ব্যবধানে জয়লাভ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here