Home বিনোদন মেয়েকে নিয়ে আলাদা থাকছেন মিথিলা!

মেয়েকে নিয়ে আলাদা থাকছেন মিথিলা!

0
164

বিনোদন ডেস্ক- পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তাঁর স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা মেয়েকে নিয়ে বাড়ির আলাদা ঘরে থাকছেন।

 

শনিবার রাতে টুইট করে সৃজিত নিজেই এ অবস্থা জানিয়েছেন।

 

সারা বিশ্বের মতো টালিউডে করোনার সংক্রমণ ও আতঙ্ক বাড়ছে। গত দুই দিনে সৃজিত ছাড়া আক্রান্ত হয়েছেন টলিউডের আরও তিনজন।

 

শনিবার টুইটে সৃজিত লিখেছেন, ‘কোভিড পরীক্ষা করে জানতে পেরেছি, আমি কোভিডে আক্রান্ত। নিজেকে সবার কাছ থেকে আলাদা রেখেছি।’ সতর্ক করে সৃজিত লিখেছেন, ‘গত ৭২ ঘণ্টায় যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব, নিজের কোভিড টেস্ট করিয়ে নিন।’

 

গণমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, একই ছাদের নিচে থাকলেও করোনা পজিটিভ হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন তিনি। মিথিলা ও তাঁর মেয়ে আয়রা সঙ্গেই ছিলেন। সৃজিত করোনা পজিটিভ জানার পরই আলাদা হয়েছেন দুজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here