Home জলবায়ু ও পরিবেশ রাত থেকে শীত আরও বাড়বে: আবহাওয়া অধিদপ্তর

রাত থেকে শীত আরও বাড়বে: আবহাওয়া অধিদপ্তর

0
189

নজর২৪, ঢাকা- কয়েক দিন ধরেই কমছে রাতের তাপমাত্রা। আজ রবিবার রাতে আরও তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সারাদেশে রাতে আরও বাড়বে শীত।

 

অধিদপ্তর জানায়, আজ রোববার (২ জানুয়ারি) রাতে দেশের তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহের এলাকাও বিস্তৃত হতে পারে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে।

 

সংস্থাটি জানিয়েছে, গত ২-১ দিনে দেশের বিভিন্ন এলাকায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে। শীতের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে কুয়াশা বেড়ে গেছে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি বেড়েছে। আজ যশোর, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েকদিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।

 

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে দিনে রোদ বাড়তে শুরু করেছে। আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।

 

গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here