Home বিনোদন এ বছর প্রেমপত্র বেশি চাই : কঙ্গনা

এ বছর প্রেমপত্র বেশি চাই : কঙ্গনা

0
255

বিনোদন ডেস্ক- বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। গত বছরের প্রায় পুরোটা সময়জুড়েই নানা বিতর্কে ছিলেন। এমনকি তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও দায়ের হয়। তবে নতুন বছরে মামলা নয়, বরং ভালোবাসা চান বলিউডের ‘কুইন’।

 

নতুন বছরের প্রথম দিনই রাহু-কেতুর মন্দিরে গিয়ে পূজা করলেন কঙ্গনা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তথ্যটি নিজেই জানিয়েছেন ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। মন্দিরে পূজারত অবস্থার একটি ছবি পোস্ট করে কঙ্গনা রাণৌত লিখেছেন, ‘বিশ্বে একটি মাত্র রাহু ও কেতু মন্দির রয়েছে, এটি তিরুপতি বালাজি মন্দিরের কাছে। সেখানে একটু পূজা দিলাম। খুবই তাৎপর্যপূর্ণ স্থান। শত্রুদের হয়ে প্রার্থনা করতে গিয়েছিলাম। এই বছর মামলা কম, প্রেমপত্র বেশি চাই।’

 

প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গের নির্বাচন, কৃষি বিল প্রত্যাহার প্রভৃতি বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন কঙ্গনা রাণৌত। এমনকি অনেকবার আইনি ঝামেলায় পড়তে হয় তাকে। তার মুম্বাই অফিসও পড়ে নানান ফ্যাসাদে।

 

এরমধ্যেই দিয়েছেন থালাইভির মত হিট ছবি। জিতেছেন ভারতের জাতীয় পুরস্কার পদ্মশ্রী। এ বছর তালিকায় রয়েছে অনেক ছবি – তেজাস, টিকু ওয়েডস শেরু, সিতা দ্যা ইনকার্নেশন, ধক্কর– বক্স অফিস কাঁপাতে প্রস্তুত অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here