রূপগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি`র নির্দেশনায় শীতের শুরু থেকে রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অসহায় শীতার্তদের মাঝে ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আনছর আলী।

 

এরই ধারাবাহিকতায় ২৯ই ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার কুমারপাড়া, দক্ষিণবাগ ও জাঙ্গীর এলাকার ৫০০ শত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, আওয়ামিলীগ নেতা নবী হোসেন, আওলাদ হোসেন, মুরাদ হাসান, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা শরাফত আলী, ৬নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি সাকিরুন নেছা, যুবলীগ নেতা আবু তাহের, নুরুজ্জামান, জয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রী মিনা, সুলতানা, তানজিলা, মুন্নী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *