ঝরছে বৃষ্টি, বাড়বে শীতের তীব্রতা

নজর২৪, দিনাজপুর- পৌষের মাঝামাঝি সময়ে এসে দিনাজপুরসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা মাপন যন্ত্রের পারদ কিছুটা ওপরে উঠলেও বৃষ্টিতে যেন শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে এই অঞ্চলে।

 

বুধবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টা থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়।

 

এদিন সকাল ৯টার দিকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯০ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১.০ ডিগ্রি সেলসিয়াস।

 

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

 

তোফাজ্জেল হোসেন জানান, বুধবার দিনাজপুর, সৈয়দপুরসহ আরো দুই একটি স্থানে গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়েছে। দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১.০ মিলিমিটার। আজ দিন ও রাতের তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় কিছুটা হ্রাস পেতে পারে। অর্থাৎ আজ থেকে উত্তরের জেলাসমূহে শীতের প্রকোপ ক্রমান্বয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *