Home ফিচার র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে যাবে বাংলাদেশ

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে যাবে বাংলাদেশ

0
408

নজর২৪ ডেস্ক- বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আইনি পন্থায় মোকাবিলা করবে সরকার। সমস্যা নিরসনে সে দেশে আইনি সংস্থা বা ল’ ফার্ম নিয়োগের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

তিনি বলেন, ‘র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সেখানে ল’ ফার্ম নিয়োগ করার বিষয়ে ভাবছে সরকার।

 

‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের যুক্তরাষ্ট্র দূতাবাস খোঁজখবর নিচ্ছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পদক্ষেপের বিষয়ে আমরা ভাবছি।’

 

তিনি জানান, আমরা শর্ত মেনে সামরিক ও নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে নীতিগতভাবে সম্মত। তবে ভবিষ্যতে নিষেধাজ্ঞার মতো বিষয়ে আগাম আলোচনা ও প্রাপ্ত তথ্যের উৎস যাচাই বাছাই করার কথা বলা হবে। এ অবস্থানের কথা উল্লেখ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওয়াশিংটনকে চিঠি পাঠানো হবে।

 

উক্ত আলোচনায় স্বরাষ্ট্র সচিব, আইনসচিব ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগ ও র‍্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। এ বিষয়ে দ্রুতই আরেকটি বৈঠক হবে বলেও জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

 

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ও এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here