বিনোদন ডেস্ক- নায়িকা মাহিয়া মাহি যেন এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে ভালোবাসার মমার্থ উপলব্ধি করতে শিখেছেন। চলতি বছরই সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন তিনি।
এরপর গত ১৩ সেপ্টেম্বর আরেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করে সংসার পেতেছেন মাহি। সম্প্রতি ওমরাহ শেষে দেশে ফিরে আবারও সব কিছু নতুনভাবে শুরু করছেন। দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনেও।
এরমধ্যেই মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে ভালোবাসার একটি বিশেষ বার্তা দিয়েছেন মাহি। সেখানে এই নায়িকা নিজের জীবনের অভিজ্ঞতার যেন তুলে ধরেছেন।
মাহি তার পোস্টে লিখেছেন, ‘ভালোবাসাটা একটা আইসক্রিমের মতন। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেনো আইসক্রিমটা তার আগের রুপ আর ফিরে পাবে না।’
ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার কারণ নিয়ে নায়িকা লেখেন, “কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ‘তোমাকে তো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কি হবে’ এই চিন্তাধারার মাধ্যমে।’
মাহি আরও যোগ করেন, ‘আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতন রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন। আপনি, আপনারা হয়তো জানবেন না, বুঝবেন না, কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।’





