Home বিনোদন শুটিংয়ে ফিরেই নাচলেন মাহি, দেখলেন স্বামী রাকিব!

শুটিংয়ে ফিরেই নাচলেন মাহি, দেখলেন স্বামী রাকিব!

0
286

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ওমরাহ করে দেশে ফিরেছেন। এসেই ব্যস্ত কাজ নিয়ে। ‘কাগজের বউ’ সিনেমাটি তার করার কথা ছিল। কিন্তু সেটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে অংশ নিয়েছেন ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে।

 

ওমরাহ পালনের পর গুঞ্জন শুরু হয়, সিনেমা ছাড়ছেন মাহি। তবে সেই গুঞ্জনকে গুজবে পরিণত করলেন এই চিত্রতারকা। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জসিম ফ্লোরে শুটিং করেছেন মাহি। এদিন মাহির সঙ্গে এসেছিলেন তার স্বামী রাকিব সরকারও।

 

এদিন ‘বুবুজান’ সিনেমার টাইটেল গানের শুটিংয়ে অংশ নেন মাহি। দৃশ্যের প্রয়োজনেই গানের তালে নেচেছেন এ অভিনেত্রী। এ সময় তার সঙ্গে নেচেছেন তরুণ নায়ক শান্ত খান ও অর্ধশত নৃত্যশিল্পী। আর শুটিং সেটে উপস্থিত ছিলেন মাহির স্বামী রাকিবও।

 

নারী নি র্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হচ্ছে ‘বুবুজান’। এতে সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করছেন তরুণ চিত্রনায়ক শান্ত খান। এ ছাড়া অভিনয় করছেন নিশাত নাওয়ার সালওয়া, শিবা শানু প্রমুখ। সিনেমাটি নির্মাণ করছের শামীম আহমেদ রনি।

 

সিনেমা ছাড়ার গুঞ্জন নিয়ে জানতে চাইলে মাহি বলেন, ‘সিনেমা ছাড়ার কথা কোথাও বলিনি। সিনেমা ছাড়বো কেন? তবে সিনেমায় এমন কিছু করবো না যাতে আমার পরিবার বিব্রত হয়। আশা করি বোঝাতে পেরেছি।’

 

তিনি আরও বলেন, ‘সিনেমা ছাড়ার গুঞ্জন ছড়িয়ে কার কী লাভ? এটা তো আমার পেশা। “বুবুজান” সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছি। এই সিনেমায় আমার অভিনয় দর্শক মনে রাখবে দীর্ঘদিন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here