Home দেশের খবর ওসমানী মেডিকেলের অ’ভিযোগ বক্সে ফেলছে টাকা!

ওসমানী মেডিকেলের অ’ভিযোগ বক্সে ফেলছে টাকা!

0
149

নজর২৪, সিলেট- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ভিতরে দেখা মেলে একটি গ্লাসের চারকোণা বক্সের। পুরোটা স্বচ্ছ নয়, তবে এর তিনদিক থেকে ভেতরে কী আছে তা দেখা যায়।

 

বক্সটি রাখা হয়েছে অ’ভিযোগ ও পরামর্শ জমা দেওয়ার জন্য। বক্সের উপরে পরিস্কার করে লেখা আছে ‘রোগীদের সেবার মান সম্পর্কে অ’ভিযোগ ও পরামর্শ প্রদানের ফরম টিকেট কাউন্টার অথবা প্রধান সহকারীর নিকট সংরক্ষিত আছে।

 

আপনার অ’ভিযোগ ও পরামর্শ আমাদের আমাদের হাসপাতালের উত্তম সেবাকার্যের মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে’। তবুও কিছু মানুষ না বুঝে টাকা দান করছেন।

 

সোমবার (১৯ অক্টোবর) সেখানে গিয়ে দেখা যায়, অ’ভিযোগের চিঠি বা কাগজপত্র তেমন নেই। তার বদলে দেখা মেলে কিছু টাকার নোটের।

 

সিলেটবাসী দান করাই জানে। যার ফলে কোন গ্লাসের চারকোণা বক্সের দেখা পেলেই মানুষ মনে করে এটা দান বক্স। তবে দানশীলরা হয়তো জানেন না। এই দানের টাকা মেডিকেলের কোন ফান্ডে জমা রাখা হবে। বক্সে দেখা যায় দুই একটা সাদা কাগজ। বাকিগুলা সবই টাকা।

 

বিশিষ্টজনের মন্তব্য এখানে অ’ভিযোগ বক্সের পাশাপাশি কোন একটি মসজিদের দান বক্স রাখা হলে বি’পদগ্র’স্থ মানুষ দান করার মতো একটা স্থান সহজে খুঁজে পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here