Home বিনোদন জন্মদিন পার্টিতে চমক দিলেন সালমান খান

জন্মদিন পার্টিতে চমক দিলেন সালমান খান

0
311

বিনোদন ডেস্ক- ২৭ ডিসেম্বর ৫৬-তে পা দিয়েছেন বলিউড কিং সালমান খান। ২৬ তারিখ মধ্যরাত থেকে পানভেলের ফার্ম হাউজ মেতে উঠেছে ভাইজানের জন্মদিন উপলক্ষে। সাপের উপদ্রব কাটিয়ে সালমান মেতে উঠেছেন জন্মদিন পার্টিতে।

 

পানভেলের খামারবাড়িতেই নিজের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে জন্মদিন পালন করেন সালমান। এদিন মধ্যরাতে কেকও কাটেন এ অভিনেতা। এ সময় বাবা সেলিম খান মা সালমা খান সালমানের পাশে ছিলেন।

 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, খামারবাড়ির পার্টিতে হাজির হয়েছিল সালমানের বর্তমান প্রেমিকা ইউলিয়া ভান্টুর ও সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানি। এছাড়াও ভাই আরবাজ খান, বোন আলভিরা খান ও তার বর অতুল অগ্নিহোত্রি, সামান্থা লকউড, চলচিত্র প্রযোজক রমেশ তৌরানি হাজির ছিলেন জন্মদিনের পার্টিতে।

 

সালমানের জন্মদিনের একটি ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। যেখানে দেখা যাচ্ছে, রীতেশ দেশমুখ ঘরনির সঙ্গে তুমুল নাচে ব্যস্ত সালমান। দু’জনের পরনে এক রঙের পোশাক। মেরুণ রঙের গেঞ্জি এবং নীল জিনস পরেছেন সালমান। অন্যদিকে, জেনেলিয়ার পরনে মেরুণ রঙের কুর্তি।

 

ভিডিও পোস্ট করে জেনেলিয়া লেখেন, শুভ জন্মদিন সেই মানুষটাকে, যার হৃদয়টা অনেক বড়। প্রার্থনা করি ঈশ্বর তোমাকে অনেক ভালোবাসা, আনন্দ এবং অসাধারণ স্বাস্থ্য দিন। আমরা সবাই তোমায় খুব ভালোবাসি। সঙ্গে অভিনেত্রী আরও লেখেন, আজ ভাইয়ের জন্মদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here