রংপুরে হিজড়াদের নিয়ে এইডস প্রতিরোধে সেন্সিটাইজেসন সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মাঝে এইডস প্রতিরোধে সেন্সিটাই জেসন সভা হয়েছে।

 

বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ে আইসিডিডিআর.বি ব্যবস্থাপনায় হলরুমে লাইট হাউস এর আয়োজনে হিজড়া প্রকল্পের রংপুর সাব-ডিআইসি’র উদ্যোগে সেন্সিটাইজেসন সভাতে সভাপতিত্ব করেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়। সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন রংপুর সাব-ডিআইসি ইনচার্জ মোঃ শাহাবুল ইসলাম।

 

বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় টিবি এক্সপ্যান্ট ডাঃ রানা চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ ফাতেমা, রংপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, এ্যাডভোকেট শারমিন, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কুমার রায়, রংপুর স্বাস্থ্য অধিকারের সভাপতি বেলাল আহম্মেদ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলীভারী প্রকল্পের ভারপ্রাপ্ত ব্যাবস্থাপক শামীম আহমেদ।

 

হিজরা প্রতিনিধি রুপা খাতুন, সাংবাদিক টিপু সুলতান, সাংবাদিক বিপ্লবসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন। সভায় সঞ্চালনা করেন রংপুর বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামতলা মসজিদের পেশ ইমাম হাফেজ মো আবু হানিফ। গীতা পাঠ করেন পল্লব চক্রবর্তী।

 

যানাযায়, বাংলাদেশে ২০২১ সাল পর্যন্ত এইচআইভি ভাইরাসে সংক্রমিত হয়েছে ৮৭৬১ জন। আর শুধু ২১ সালে নতুন এইচআইভি সংক্রমিত হয়েছে ৭২৯ জন। ২১ সাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৮৮ জন। শুধু ২১ সালে মৃত্যু বরণ করেন ২০৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *