রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুরের ১০টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ১০নং কৈজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শুকুর আলী, তার নির্বাচনী প্রতিক তালা।
জানা যায়, উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৬ বারের সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল করিম (ছবাই) এর ছেলে শুকুর আলী ২০১৬ সালে প্রতিদ্বন্দ্বিতা করে এই ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচিত হন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়ে মানুষের সেবা করতে চান।
কৈজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গিয়ে শুকুর আলীর নির্বাচনী প্রতিক ইতিমধ্যেই ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণায় নির্বাচনী মাঠ উৎসব মুখর করে রেখেছে। তার নির্বাচনী প্রতিক তালা মার্কায় সর্বস্তরের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
নির্বাচন নিয়ে শুকুর আলী জানান, আমি নির্বাচিত হয়ে অত্র ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছি। সরকারি বরাদ্দ ও ব্যাক্তিগত অর্থায়নের মাধ্যমে শতভাগ স্যানিটেশন, নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। রাস্তাঘাট নির্মাণ করেছি, শতভাগ বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার আওয়াতায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, আমি পুনরায় নির্বাচিত হতে পারলে বাবার বাবার ন্যায় এই ইউনিয়নের মানুষের বিপদ আপদ ও সুখ দুঃখে সবসময় পাশে থাকবো। এবং কৈজুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে নির্মাণ করবো।
