Home দেশের খবর চট্টগ্রাম মীরসরাইয়ে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন

মীরসরাইয়ে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন

0
119

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে মীরসরাইয়ের জোরারগঞ্জে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়।

 

মুক্তিযোদ্ধা সংসদ মীরসরাই উপজেলা কমান্ড এর উদ্যোগে বুধবার (২২ ডিসেম্বর) বিকালে স্থানীয় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ার সদস্য ও মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

 

মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর ভুঁইয়া, মেলা উদ্ধসঢ়;যাপন কমিটির মহাসচিব রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, প্রধান সমন্বয়ক এবং ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের নব-নিবাচিত চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সোনামিয়া, নুরুল মোস্তফা, আবু সুফিয়ান বিপ্লব, সামছুল আলম দিদার, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন মাষ্টার, মাহফুজুল হক জুনু ও কামরুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। এরপর সমস্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলোন এবং পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আলোাচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, বিজয় মেলায় প্রতিদিন থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা, নাটক, র‌্যাফেল ড্র, শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, বেতার ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here