Home দেশের খবর ঢাকা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির সমাবেশ

0
274

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা সদর বধ্যভূমি সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায়, এ সময় উপস্থিত বক্তব্য রাখেন সাবেক এমপি গৌতম চক্রবর্তী, সাবেক এমপি মেজর জেনারেল মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here