Home বিনোদন ‘এত কিছু ঘটবে, কল্পনাও করতে পারিনি’, মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই

‘এত কিছু ঘটবে, কল্পনাও করতে পারিনি’, মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই

0
260

বিনোদন ডেস্ক- বেশ কিছুদিন ধরে গুঞ্জন, মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার। অভিনেত্রী টুইটার ও ইনস্টাগ্রামে থেকে স্বামীর ‘জোনাস’ পদবী সরিয়ে নেওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। এটা কি বিচ্ছেদের ইঙ্গিত? ভাবনায় পড়ে যান অনুরাগীরা।

 

এতদিন মুখে কুলুপ এঁটে থাকার পরে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা। যাবতীয় বিতর্ক, গুঞ্জনে জল ঢেলে ভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ইনস্টাগ্রাম-টুইটারে একই ইউজার নেম রাখতে চেয়েই প্রিয়াঙ্কা চোপড়া জোনাস থেকে প্রিয়াঙ্কা চোপড়া হয়েছেন তিনি। এতে অন্য কোনো কারণ খোঁজার প্রয়োজন নেই।

 

তবে এটা নিয়ে এত কিছু ঘটে যাবে, তা কল্পনাও করতে পারেননি তিনি। তবে ভক্তদের প্রতিক্রিয়ায় মজা পেয়েছেন অভিনেত্রী।

 

দীর্ঘ প্রেমপর্বের পরে ২০১৮ সালে প্রিয়াঙ্কা বিয়ে করেছেন মার্কিন সঙ্গীতশিল্পী-অভিনেতা নিক জোনাসকে। বিয়ের পর থেকেই ‘জোনাস’ পদবীটি ব্যবহার করেছেন অভিনেত্রী।

 

প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউডের চেয়ে হলিউডে কাজ করছেন বেশি। তাকে আগামীতে সিটাডেল, টেক্সট ফর ইউ, ম্যাট্রিক্স ফোর সিনেমায় দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here