Home বিনোদন খেললেন স্বামী, মাহি করলেন ভিডিও

খেললেন স্বামী, মাহি করলেন ভিডিও

0
184

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি যেখানেই যান, বেশিরভাগ সময়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আর সেসব নিয়েও আলোচনা কম হয় না। বিশেষ করে তার স্বামীর সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলোর জন্য দর্শকরাও মুখিয়ে থাকেন।

 

তেমনি সম্প্রতি ফেসবুক লাইভে স্বামীর ব্যাডমিন্টন খেলার ভিডিও ভক্তদের দেখার সুযোগ করে দেন। স্বামী খেলতে পারলেও মাহি রাতের বেলায় কর্ক চোখে দেখেন না বিধায় ভিডিও করেই সময় কাটিয়েছেন।

 

পরপর দুইদিন রাতে ফেসবুক লাইভে এসেছেন মাহি। তাতে দেখা গেল, তার স্বামী রাকিব সরকার বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘আমি কর্ক চোখে দেখি না, তাই খেলতে পারি না।’ গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম লাইভ করেন মাহি। সেই ভিডিওর কমেন্টে আবার স্বামীর সঙ্গে দুষ্টুমি করতেও দেখা যায় তাকে। তার স্বামী রাকিব মন্তব্য করেন, ‘আমরা জিতেছি’। বিপরীতে মাহি লেখেন, ‘কে জানি বলল, তুমি দুই পয়েন্ট চুরি করেছো!’

 

এদিকে সম্প্রতি মাহিয়া মাহি ও রাকিব সরকার মক্কা থেকে ওমরাহ করে এসেছেন। দেশে ফিরে ‘কাগজের বউ’ নামের একটি ওয়েব ফিল্মে শুটিং করার কথা ছিল মাহির। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর তার পরিবর্তে ওই সিনেমায় নেওয়া হয়েছে নায়িকা পরীমণিকে।

 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর স্বামীকে নিয়ে রাজধানীতে নতুন একটি বাসায় উঠেছেন নায়িকা।

 

রাকিবের আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সংসার করেছিলেন মাহি। ২০১৬ সালে বিয়ে করেছিলেন তারা। চার বছর সংসার করার পর গত মে মাসে ডিভোর্সের ঘোষণা দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here