বউ বদল! মিথিলায় মজলেন শ্রীজাত, দূর্বার সঙ্গে ঘনিষ্ঠ সৃজিত

বিনোদন ডেস্ক- দেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। কলকাতার নামী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর সেখানেই থাকছেন এই অভিনেত্রী। সময় পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা, করেন ঘরোয়া পার্টি। কিন্তু এবার দেখা গেলো খানিকটা উল্টো চিত্র!

 

বলে রাখা ভালো, ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই শ্রীজাতের সঙ্গেই ঘনিষ্ঠ রূপে দেখা গেল মিথিলাকে।

 

অন্যদিকে শ্রীজাতের স্ত্রী দুর্বা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন সৃজিত। দুই বন্ধুর মধুর সেই সম্পর্কে বুঝি এবার ফাটল ধরল! না, এমন কিছুই নয়। আসলে পুরো ব্যাপারটিই নিছক হাস্যরসের ঘটনা।

 

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শ্রীজাত। সেখানেই তাদের বউ বদলের চিত্র দেখা গেল।

 

ছবিতে দেখা যাচ্ছে, শ্রীজাতর সঙ্গে নাচছেন মিথিলা। অন্যদিকে সৃজিতের সঙ্গে ঘনিষ্ঠ দুর্বা। ছবির ক্যাপশনে কবি লিখেছেন, ‘নাচের তালে মিথিলায় মজলেন শ্রীজাত; দূর্বা ও সৃজিতের ঘনিষ্ঠ ছবি এল সামনে! তাহলে কি এত বছরের বন্ধুত্বে ইতি? নতুন সম্পর্কের উষ্ণতায় ভাঙনের ছায়া দেখছে টালিগঞ্জ। ক্ষুব্ধ নেটাগরিকদের একাংশ।’

 

বোঝাই যাচ্ছে, ক্যাপশনে শ্রীজাত গণমাধ্যমের অতিরঞ্জিত খবর ও শিরোনাম ইঙ্গিত করেছেন। তবে তাদের ছবিটি যে একান্ত পারিবারিক আড্ডা বা পার্টিতে তোলা, সেটা সহজে অনুমান করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *