নূর-দীঘির ‘শ্রাবণ জোৎস্নায়’ শেষ হবে ফেব্রুয়ারিতে

বিনোদন ডেস্ক- গেল অক্টোবরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘শ্রাবণ জোৎস্নায়’এর শুটিং শুরু করেছিলেন ‘ঝিনুক মালা’ খ্যাত পরিচালক আব্দুস সামাদ খোকন।

 

তার নতুন ছবিতে প্রথমবার জুটি বাঁধেন কলকাতার ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের রানি রাসমণির স্বামী রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করা বাংলাদেশেরই গাজী আবদুন নূর এবং চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

 

সেই ছবির ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্মাতা। তিনি জানান, অক্টোবরের মাঝামাঝিতে নূর-দীঘিকে নিয়ে ‘শ্রাবণ জোৎস্নায়’ এর শুটিং শুরু করেছিলেন। টানা শুটিংয়ে তখন ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

 

নির্মাতা জানান, সামনের মাসে আবারও শুটিং ফিরবেন তিনি। তবে ‘শ্রাবণ জোৎস্নায়’ এর সম্পূর্ণ কাজ শেষ হবে আসছে ফেব্রুয়ারিতে।

 

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন তার ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাসে আমেরিকায় বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ এবং পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করেছেন সুন্দরী মেয়ে মৌ-কে।

 

নাবিল হবু বর হলেও শুভর প্রেমে পড়ে যায় মৌ। এমন কাহিনিতেই গড়ে উঠেছে সিনেমার গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *