‘নারীর ক্ষমতায়নে বেগম রোকেয়ার পরই খালেদা জিয়ার স্থান’

নজর২৪, ঢাকা- দেশের ৫০ বছর পূর্তিতে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

শনিবার (১৮ ডিসেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় একথা বলেন তিনি।

 

নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার সকল অর্জন শেষ করে দিয়েছে। গণতন্ত্র সম্মেলনে দাওয়াত না পাওয়া মুক্তিযোদ্ধাদের বড় কষ্ট, যা মেনে নেওয়া যায় না। যে সকল দাবী আদায়ের জন্য স্বাধীনতা তার সব কিছু ধ্বংস করে দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে আওয়ামী লীগ। র‍্যাব-পুলিশ-অস্ত্র দিয়ে সবাইকে দমন করে অবরুদ্ধ করে রেখেছে তারা।

 

বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি বলেন, বেগম জিয়া ‘৭১ সালে হানাদার বাহিনীর হাতে বন্দি ছিলেন। আর এখন তিনি স্বাধীনতার ৫০ বছর পুতিতে তিনি আওয়ামী লীগের কারাগারে বন্দি।

 

বিএনপির এই নেতা বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে বেগম জিয়ার অবদান অসামান্য। নারীর ক্ষমতায়নে এবং নারী শিক্ষায় বেগম রোকেয়ার পরে একমাত্র বেগম জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

নজরুল ইসলাম খান বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাংলাদেশে যিনি প্রথম বলেছিলেন, উই রিভোল্ড, আমরা বিদ্রোহ করলাম। সেই মানুষটার নাম মেজর জিয়াউর রহমান এবং সেখান থেকে তিনি তার ইউনিটে ফিরে যান, তার কামন্ডার একজন পাঞ্জাবি অফিসার তাকে বন্দি করেন, হ ত্যা করেন। এবং তার কণ্ঠেই প্রথম আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি রেডিওতে।’

 

তিনি বলেন, ‘কেউ এখন আইন করে কিংবা কোনো আদালত রায় দিয়ে যদি আমাকে বলে যে, তুমি নিজের কানে যা শুনেছো সেটা বিশ্বাস করো না। আমি কি করে তা মানব? আমি তো কারও কাছ থেকে শোনা কথা বলছি না। আমি আমার নিজের কানে শোনা কথা বিশ্বাস করব না? কিন্তু আমাদেরকে মুক্তিযুদ্ধে ইতিহাসের সত্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি বলব, অপচেষ্টা হচ্ছে। দেশকে এই ধরনের অপরাধ থেকে মুক্ত করতে হবে। যার যা প্রাপ্য সেটা তাকে দিতে হবে।’

 

শিশু-কিশোরদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘তোমরা সত্য জানার চেষ্টা করো। মনে রাখবে জ্ঞান তাই যা সত্য। মিথ্যা জানা জ্ঞান নয়। যারা মিথ্যা জানাতে চায় তারা আমাদেরকে অজ্ঞানতার অভিশাপে আবদ্ধ করতে চায়। কাজেই সত্য জানার আবেগ ও উৎসাহ আরও জাগ্রত হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *