Home বিনোদন অবশেষে মেহজাবীনের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করলেন রাজীব!

অবশেষে মেহজাবীনের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করলেন রাজীব!

0
135

বিনোদন ডেস্ক- ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় ক‌্যারিয়ারে অসংখ‌্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। কুড়িয়েছেন মুঠো মুঠো ভালোবাসা। তবে তার ব্যক্তিগত জীবন বরাবরই কাজের আড়ালে থেকে গেছে। নানা গুঞ্জন উঠলেও সেগুলো কখনো পরিষ্কার করেননি অভিনেত্রী।

 

অবশেষে মেহুর প্রেম প্রকাশ্যে আসলো। যার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন বলে বছরের পর বছর গুঞ্জন ছড়িয়েছে, সেই রাজীবের সঙ্গেই দেখা গেল তাকে। চমকপ্রদ ব্যাপার হলো, রাজীব নিজেই তাদের একান্ত ছবি শেয়ার করেছেন।

 

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন রাজীব। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন। ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’।

 

মেহজাবীন ও রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের। তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। আবার বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে জানা যায়। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। এবার ছবি আপলোডের মাধ্যমে জল্পনার অবসান ঘটিয়ে যেন স্বীকার করে নিলেন সব।

 

রাজীব-মেহুর বিয়ের গুঞ্জনও শোনা গেছে একাধিকবার। তবে তারা এখনো বিয়ে করেছেন কিনা, সে বিষয়টি জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here