ই’য়াবা-অ’স্ত্রসহ আ.লীগ নেতা আ’টক, সমর্থকদের মহাসড়ক অবরোধ

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে ইয়াবা ও অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ ঘটনার পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে তাদের সমর্থকরা।

 

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলো-গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান তার ছোট ভাই আন্তঃ জেলা ট্রাকচালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধান এবং তাদের ব্যবসায়ীক অংশীদার আলমগীর হাসান।

 

আটক আল আমিন প্রধান ও রিটু উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত গিয়াসউদ্দিন প্রধানের ছেলে ও আলমগীর হোসেন একই গ্রামের আশেক আলীর ছেলে বলে জানা গেছে।

 

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশীদ বলেন, র‍্যাব-৪ এর সদস্যরা তাদের আটক করে নিয়ে যাওয়ার পর আসামিদের স্বজন ও সমর্থকরা ১০ মিনিটের মত মহাসড়ক অবরোধ করে রেখেছিল। বর্তমানে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

 

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান জানান, সন্ধ্যায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে।

 

এদের বিরুদ্ধে ১৮ থেকে ২০টি করে মামলা আছে। বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *