অপু বিশ্বাসকে দেখতে জনতার ঢল!

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য আবারও জনতার ঢল নামতে দেখা গেল। এবারের ঘটনা বন্দরনগরী চট্টগ্রামে।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন অপু বিশ্বাস। তখন অবশ্য জানা যায়নি ঠিক কী কারণে তিনি বারো আউলিয়ার শহরে যাচ্ছেন। তবে বুধবার (১৫ ডিসেম্বর) বিষয়টি পরিষ্কার করে দিলেন নায়িকা।

 

এদিন ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন অপু। সেটা থেকে জানা গেল, ‘অ্যান্টিক’ নামের একটি শোরুম উদ্বোধনের জন্যই গেছেন তিনি। আর তাকে দেখার জন্য ওই এলাকায় সাধারণ মানুষের ঢল নেমেছিল। শোরুমটির সামনের রাস্তা পুরো ব্লক হয়ে গিয়েছিল জনস্রোতে। এছাড়া আশেপাশের বিভিন্ন ভবনেও মানুষ ভিড় করে অপু বিশ্বাসকে দেখার জন্য।

 

এর আগে গত অক্টোবরে এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন অপু। তখন তিনি ছিলেন পাবনার ঈশ্বরদীতে। সেখানে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমার শুটিং করছিলেন। লাইভে এসে অপু দেখান, তাকে দেখার জন্য হাজারো মানুষের ভিড়। ক্রমান্বয়ে এতো বেশি মানুষের সমাগম হয়েছিল যে, শুটিং না করেই ফিরতে আসতে হয়েছিল পুরো টিমকে। এরপর ঢাকায় সেট তৈরি করে বাকি শুটিং করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *