খালেদার মুক্তির দাবিতে এবার সারাদেশে কর্মসূচী ঘোষণা বিএনপির

নজর২৪, ঢাকা- দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২২ থেকে ৩০ ডিসেম্বর সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ করবে বিএনপি।

 

আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

 

তিনি বলেন, গত পরশু আমাদের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

 

গতকাল থেকে খালেদা জিয়ার অবস্থা কিছুটা খারাপ বলে মির্জা ফখরুল। তিনি ​বলেন, বেগম জিয়ার হিমোগ্লোবিন ও প্লাটিলেট কমে গেছে, তার অবস্থা খারাপের দিকে। তবে রক্ত পড়া বন্ধ হয়েছে।

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *