ইউপি নির্বাচন: শাহজাদপুরে নৌকার প্রার্থী হাসানের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুরের ১নং কায়েমপুর ইউনিয়নের নৌকা প্রতিকের পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি প্রাঙ্গনে আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১নং কায়েমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী এসএম হাসেবুল ইসলাম হাসান হাবিবুল্লাহনগর ইউনিয়ন আঃলীগের সভাপতি মাজেদুল ইসলাম মাজেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বরকত উল্লাহ প্রমূখ।

 

আলোচনা সভার শুরুতেই নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসিবুল হক হাসান তার বক্তব্যে বলেন- আপনার আমার কাছে গ্রামের উন্নয়নের জন্য যখন যা দাবি করেছেন আমি ইউনিয়ন পরিষদের মাধ্যমে পূরণ করেছি। আজ আমি আপনাদের মাঝে এসেছি দায়িত্ব পালনের সময় কোন ভুলত্রুটি হলে ক্ষমা চাওয়ার জন্য।

 

তিনি বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে ভোট চান।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান বলেন, হাসান আমার ছাত্র, তার বিরুদ্ধে আপনাদের যদি কোন অভিযোগ থেকে থাকে তাহলে নিজ গুনে তাকে ক্ষমা করে দিবেন। আপনারা নৌকার প্রার্থী হাসেবুল হক হাসানকে জয়যুক্ত করুন এই গ্রামের উন্নয়নের দায়িত্ব আমি নিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *