Home বিনোদন বিয়েতে ক্যাটরিনাকে দামি উপহার দিয়েছেন সাবেক দুই প্রেমিক

বিয়েতে ক্যাটরিনাকে দামি উপহার দিয়েছেন সাবেক দুই প্রেমিক

0
195
salman 2n3

বিনোদন ডেস্ক- সম্প্রতি বিয়ে করেছেন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ প্রজন্মের তারকা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে ঘুরেছেন তিনি। রাজস্থানের বহু পুরোনো এক রাজকীয় প্রাসাদে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠানে ক্যাটরিনা আমন্ত্রণ জানাননি তার সাবেক দুই প্রেমিক সালমান খান ও রণবীর কাপুরকে।

 

তাই বলে মুখ গোমড়া করেননি নায়িকার সাবেক দুই প্রেমিক। বরং ক্যাটরিনাকে এমন দামি উপহার পাঠিয়েছেন, তাতেই ভিকি কৌশলকে ছাপিয়ে গেছেন অভিনেত্রীর দুই সাবেক প্রেমিক।

 

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানায়, ক্যাটরিনাকে ভিকি আংটি উপহার দেয়; যার দাম ১ কোটি ৩০ লাখ কোটি টাকা। কিন্তু এ অভিনেত্রীর সাবেক দুই প্রেমিক যেসব উপহার দিয়েছেন তার কাছে নাকি এ আংটির দাম একেবারেই কম।

 

সালমান খান নতুন এ দম্পতিকে উপহার হিসেবে দিয়েছেন ৩ কোটি টাকা দামের গাড়ি। আর অপর প্রেমিক রণবীর দিয়েছেন ২ কোটি ৭০ লাখ কোটি টাকা দামের হিরের নেকলেস!

 

তবে ক্যাটরিনার অন্য অভিনেতা বন্ধুরাও উপহার দিয়েছেন। আলিয়া ভাট উপহার হিসেবে দিয়েছে লাখ টাকার সুগন্ধি! অনুশকা শর্মা দিয়েছেন ৬ লাখ ৪০ হাজার লাখ টাকা দামের হিরের কানের দুল। তাপসী পান্নু ভিকিকে দিয়েছেন ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি প্ল্যাটিনাম কবজিবন্ধ।

 

পিছিয়ে নেই হৃতিক রোশনও। তিনি দিয়েছেন ৩ লাখ টাকা দামের দ্বিচক্র যান। ঘর সাজাতে শাহরুখ খান দিয়েছেন দেড় লাখ টাকা দামের মূল্যবান পেন্টিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here